মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময়: ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • ৮৯

আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। — বিজয় দিবসে উপলক্ষে এভাবে মোবাইল ফোন ব্যবহারকারীদের দিবসটির শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৯ সেকেন্ডের সেই ভয়েস মেসেজটির মাধ্যমে দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারীকে পর্যায়ক্রমে এ শুভেচ্ছা জানাবেন তিনি।

এই বিষয় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।

তিনি আরও জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ফোনে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। অপারেটরগুলোর এত মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েক দিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। ভয়েস মেসেজটি ৪৯ সেকেন্ডের। নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান তিনি।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশের সময়: ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০