গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের এক প্রতিবন্ধী (১৯) কে চানাচুর খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করায় বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামিরা।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে ধর্ষিতার চাচা আলমগীর হোসেন। এ মামলার এক সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর দুপুরে তালুক সর্বানন্দ গ্রামের মৃত হিয়ারু মিয়ার ছেলে চান মিয়া (৪৫) ওই প্রতিবন্ধীকে একা পেয়ে তার বাড়িতে ডেকে ধর্ষণ করে। এরপর মেয়েটি বাড়িতে ফিরে কান্না করে বিষয়টি পরিবারকে জানায়। এরপর ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়ভাবে শালিশ বৈঠক করে বিষয়টি সমাধানে ব্যর্থ হন।
পরে ধর্ষিতার চাচা আলমগীর রহমান বাদী হয়ে গত ২০ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁন মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এদিকে, ধর্ষক চাঁন মিয়া পালাতক থাকলেও তার বড় ভাই আবুল হোসেন নানা রকম ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নেয়ার জন্য ধর্ষিতার পরিবারকে রিতীমত প্রাণ নাশের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করেন মামলার বাদী আলমগীর হোসেন।
মামলার বিষয়ে জানতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুজ্জামানের জানান, আসামিকে গ্রেফতারের বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান মামলার সত্যতা নিশ্চিত করলেও হুমকি ধামকির বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো অভিযোগ পান নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















