সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কম্বল পেয়ে মহাখুশি চরাঞ্চলবাসী

গত এক সপ্তাহ ধরে কনকনে শীতে যবুথবু গাইবান্ধার মানুষেরা।  নদী বিধৌত এ জেলার চরাঞ্চলের অধিকাংশ মানুষ শীতের দাপটে কাহিল হয়ে পড়েছে। এরই মধ্য ছিন্নমূল পরিবারের মাঝে দেওয়া হয়েছে কম্বল। হঠাৎ করে এ কম্বল পেয়ে মহাখুশি চরাঞ্চলবাসী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়ারচরে দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন  অংকুর ফাউন্ডেশন নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ।  এসময় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সুবিধাভোগি নছিমান বেগম জানান, বেশ কিছুদিন শীতে কাঁছিলেন। অর্থাভাবে শীতবস্ত্র কিনতে পারছিলেন না। এরই মধ্যে অংকুর ফাউন্ডেশনের কম্বল পেয়ে অনেক আনন্দিত তিনি।

স্থানীয় শিক্ষক ননী গোপাল বলেন, শীতে কাবু মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ওই সংগঠনের নেতৃবৃন্দদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

জনপ্রিয়

কামারপাড়া ইউপির চেয়ারম্যান পদে আগ্রহী শহিদুল ইসলাম সোনা

কম্বল পেয়ে মহাখুশি চরাঞ্চলবাসী

প্রকাশের সময়: ০৪:৪৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১