গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় অনিল মরমু (৪০) ও তার স্ত্রী সুমি হেমরন (৩৫) নামের দুই আদিবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) উপজেলার কামদিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের চুঙ্গুরা আদিবাসী পল্লী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনিল মরমু চুঙ্গুরা আদিবাসী পল্লীর মৃত হিরণ মরমুর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর তদন্তকারী কর্মকর্তা সেকেন্দার আলী জানান, স্বামী অনিল মরমু শয়ন ঘরের ধর্ণার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘরের বারান্দায় একটি খাটের ওপর তার স্ত্রী সুমির মরদেহ পরে আছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় ফাঁসি থেকে অনিল মর্মের মরদেহ নামানো হয়। অনিল মর্মের স্ত্রী সুমি হিমরনের মুখ দিয়ে দুর্ঘন্ধযুক্ত সাদা ফেনা লক্ষ্য করা গেছে। তবে কি কারণে তাসের স্বামী-স্ত্রীর এমন মৃত্যু তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















