দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে অটোরিকশায় কন্যা সন্তান প্রসব করেছেন সালমা আক্তার নামের এক বধূ। রবিবার আনুমানিক সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে এ ঘটনাটি ঘটেছে। সন্তান প্রসবকারী সালমা আক্তার উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বারপাড়ার রাশেদুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি শনিবার দিবাগত ভোর রাতেই সালমা আক্তারের প্রসবব্যাথা শুরু হয়। সকাল থেকে ব্যাথা প্রচন্ড শুরু হলে ওই প্রসূতি সালমা আক্তারকে নিয়ে পরিবারের লোকজন অটোরিকশা যোগে রওনা দেন চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছতে কিছুটা সময় বিলম্ব হওয়ায় এবং ভর্তির আগেই হাসপাতালের জরুরি বিভাগের সামনেই অপেক্ষামান অটোরিকশায় কন্যা সন্তানের প্রসব করেন। সন্তান প্রসবের পরপরই নাড়ি কাটার জন্য মা ও নবজাতককে দ্রুত ভর্তি করানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাব্বির হায়দার জাগো২৪.নেট-কে জানান, কিছু রোগী অন্তিমকালে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। ওই প্রসূতি মাকে দ্রæত চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে মা ও নবজাতক সুস্থ্য রয়েছেন
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 









