বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চিকিৎসকের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস  মণ্ডল (৪৫) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মণ্ডল ওই গ্রামের সাদা মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশে নিজ বৈদ্যুতিক সেচ পাম্পে সংযোগ দিতে যান ফেরদৌস মণ্ডল। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।  তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে বরিশাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জাগো২৪.নেট-কে বলেন, এমন ঘটনা খুবই দুঃজনক।

জনপ্রিয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চিকিৎসকের

প্রকাশের সময়: ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২