বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা প্রদান

জাতীয় পর্যায়ে লালমনিরহাট জেলার গৌরবময় প্রতিনিধিত্ব নিশ্চিত করায় এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী-ক্রীড়াবিদদের বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করেছে জেলা প্রশাসন।

বুধবার ১ জুলাই লালমনিরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রণোদনা ও ক্রীড়া সামগ্রী হস্তান্তর করা হয়।

প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এই অর্থ ও আনুষঙ্গিক সহায়তা তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রাসেল মিয়া। এছাড়া লালমনিরহাট সরকারি কলেজের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, দলের প্রশিক্ষক (কোচ) এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, “সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের তরুণ ক্রীড়াবিদেরা জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। অর্থাভাব যেন কোনো তরুণ প্রতিভার বিকাশে বাধা হতে না পারে, সে জন্য জেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে।” তিনি খেলোয়াড়দের এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে জেলার সুনাম আরও উজ্জ্বল করার আহ্বান জানান।

জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক শিক্ষার্থীদের এই সফল অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। লালমনিরহাট সরকারি কলেজের এই দলটির জন্য আমাদের পূর্ণ সমর্থন সব সময় থাকবে।”

উল্লেখ্য, গত ১৯ জুন থেকে ২৭ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত “আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা”-এ সাঁতার, ওয়াটার পোলো এবং ক্যারমসহ বিভিন্ন ইভেন্টে লালমনিরহাট সরকারি কলেজের ৯ জন নিয়মিত শিক্ষার্থী জাতীয় পর্যায়ে জেলা ও কলেজের পক্ষে অংশগ্রহণ করেন।

উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও আনুষঙ্গিক ব্যয় বহনে সহায়তা করার লক্ষ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই আর্থিক প্রণোদনা প্রদান করা হলো।

আর্থিক প্রণোদনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও ক্রীড়াবিদগণ। তারা লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে জেলার মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশের সময়: ০৭:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬