গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে রোহান মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) বিকেলের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত্যু রোহান মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকার লুৎফর রহমান ও রোখসানা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা জানায়, সম্প্রতি রোখসান বেগম তার শিশু ছেলে রোহান মিয়াকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। এরই মধ্যে বুধবার বিকেলের দিকে রোহান মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরপর কিছুক্ষণ পর সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে উদ্ধার উদ্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় ব্যক্তি শাহিদুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হয়। এসময় সঠিক তথ্য দিতে পারেনি তিনি।
বুধবার রাত পৌনে ৯টার দিকে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভকে ফোন দেওয়া হয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। এখানে রোহান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামিন্দপুর গ্রামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছেছি। বিষয়টি দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 



















