বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজছাত্র হত্যায় অভিযুক্ত বাবা-ছেলে গ্রেফতার

গাইবান্ধা সরদ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাহমিদ রুমন মিয়া (১৯) নামের কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে নাসিরুল আহসান আকিবকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১ জুলাই) বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে ও নাসিরুল আহসান আকিব রেজাউল করিম ছানার ছেলে।

নিতত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন ও পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- একই গ্রামের ছানা মিয়ার সঙ্গে রুমনদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৭ জুন রাত সাড়ে ৯ টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছানা মিয়া ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে ফারদিন রুহিতের ওপর হামলা চালান। এ সময় বড় ভাইকে রক্ষা করতে রুমন মিয়া এগিয়ে এলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজছাত্র রুমন মিয়াকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় মামলা হলে আসামিরা আত্নগোপনে থাকেন। তখন থেকে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প,  র‌্যাব-১৩ এবং সিপিএসসি,  র‌্যাব-১, গাজীপুর এর যৌথ অভিযান পরিচালনা করে। এসময় গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানাধীন বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামন থেকে এএইচএম রেজাউল করিম ছানা গ্রেফতার করা হয়।  এছাড়া আসামি নাসিরুল আহসান আকিবকে শ্রীপুর মডেল থানাধীন মাওনা বাজার রোড খোদাবক্স সুপার মার্কেটের এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশের সময়: ০৬:০০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬