বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে এমপির ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মোঃ মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করা হয়।

উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোঃ মাজেদুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি এস এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য অধ্যাপক মোঃ মজেদুর রহমান বলেন, ‘উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করছি যে, আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি যেন দারিদ্র্যের শিকার না হন। সমাজের যোগ্য ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব হবে

প্রকাশের সময়: ০৯:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬