দিনাজপুরের চিরিরবন্দরে সাপের কামড়ে লিপি রানী রায় নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনাটি গতকাড় ১ জুলাই বুধবার সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামে ঘটেছে। নিহত লিপি রানী রায় (২৭) উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেড়া গ্রামের নৃপেন চন্দ্র রায়ের স্ত্রী।
জানা গেছে, গৃহবধূ লিপি রানী রায় বাড়ির হাঁস মুরগী রাখার ঘর (খোপড়া) পরিস্কার করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। এ ঘটনা জানাজানি হলে ওঝা এনে তার শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। এক পর্যায়ে অবস্থা বেগতিক হলে ওই গৃহবধুকে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের সুপারিশ করা হয়েছে ।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 








