বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি এসব উপকরণ বিতরণ করেন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী, আইডিয়াল রেসি. মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭৭ জন সুফলভোগীর মাঝে উপকরণ বিতরণ করা হয়। অপরদিকে, বিকেলে প্রধান অতিথি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।

প্রকাশের সময়: ০৭:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬