চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ মিজানুর রহমান ৯ জন সদস্য ও ৩ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
উল্লেখ্য এ ইউনিয়নে গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হয়। উপজেলার বাঁকী তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত থাকার পর ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ তিন ইউনিয়নে শপথ গ্রহণ পরে অনুষ্ঠিত হবে।

আলি হায়দার রুমান, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চাঁপাইনবাবগঞ্জ 




















