গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৬টি ইটভাটায় ৩৬ লাখ টাকা জরিমান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অর্থদণ্ড করেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সার্বিক সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন না থাকায় ৬ ইটভাটা থেকে ৩৬ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়। এছাড়াও ফায়ার সার্ভিসের সহায়তায় তিনটি ইটভাটা আংশিক ভেঙে দেয়া ও ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রাইহান হোসেন, গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ডিফেন্স এর উপ-সহকারি পরিচালক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 




















