গাইবান্ধার ফুলছড়িতে সবার উপযোগি উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ওয়ার্ড ঘোষণা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এসকেএস ফাউণ্ডেশনের সমতা প্রকল্পের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় উড়িয়া ইউনিয়নের ইউসুফ আলীর বাড়ি চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৬নং ওয়ার্ডকে “সবার উপযোগি উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ওয়ার্ড” এর ঘোষণা করেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার এস.এম কামরুজ্জামান, এসকেএস ফাউণ্ডেশনের সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী হাসিনা পারভিন, প্রজেক্ট অফিসার মোফাচ্ছেল হক, ইউপি সদস্য ছায়দার আলী, বকুল মিয়া, ইউনিয়ন ফ্যাসিলিটেটর শহিদুল ইসলাম, সিভিএ নেতা আবুল খায়ের, হাজরা বেগম, নাছিমা বেগম প্রমুখ। সভায় নব নির্বাচিত ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন। পরে সবার উপযোগি উন্নত ল্যাট্রিন এবং খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ওয়ার্ড ঘোষণার বিষয়ে সচেতন ও সহযোগীতা করায় ভাল কর্মের স্বীকৃতি স্বরুপ এসকেএস ফাউণ্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় জানানো হয়, উড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৩৩২টি পরিবারের ১ হাজার ৫১২ জন মানুষ সবার উপযোগি উন্নত ল্যাট্রিন ব্যবহার করছে এবং খোলা জায়গায় কেউ মলত্যাগ করে না। এ ওয়ার্ডের প্রতিটি পরিবারের সকলেই বর্তমানে ল্যাট্রিন ব্যবহার করছে। পরিবারগুলির মধ্যে ২৪টি প্রতিবন্ধী পরিবার রয়েছে।

রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 



















