গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জিহাদ মিয়া (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যু জিহাদ মিয়া ওই গ্রামের নাজমুল মিয়ার ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, জিহাদ মিয়া একজন মানসিক প্রতিবন্ধী। শনিবার সকালে খাওয়া শেষে ঘরে অবস্থান করছিল। এসময় বাড়ির লোকজনের অজান্তে ঘরের ধর্নায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মনজুরুল ইসলাম রেজোয়ান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এর আগে জিহাদ মিয়া আত্নহত্যার চেষ্টা করছিল।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জাগো২৪.নেট-কে জানান, খবর পেয়ে ওই মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















