শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরের ১২ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চিরিরবন্দর উপজেলার বিজয়ী ১২ ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদ হলরুমে সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলার ১২ ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলার ১২ ইউপির নির্বাচিত চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নিয়ে আগামী ৫ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন-নশরতপুর ইউনিয়নে মো. আব্দুল ওহাব, সাতনালা ইউনিয়নে মো. এনামুল হক শাহ্, ফতেজংপুর ইউনিয়নে নুর মোহাম্মদ লুনার, ঈসবপুর ইউনিয়নে মো. আবু হায়দার লিটন, আব্দুলপুর ইউনিয়নে আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্, অমরপুর ইউনিয়নে মো. ইকবাল হোসেন কাজী, আউলিয়াপুকুর ইউনিয়নে মো. আব্দুর রহিম, সাঁইতাড়া ইউনিয়নে সন্তোষ কুমার রায়, ভিয়াইল ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক শাহ, পুনট্টি ইউনিয়নে মো. নুর-এ কামাল, তেঁতুলিয়া ইউনিয়নে মো. আজগার আলী ও আলোকডিহি ইউনিয়নে মো. তাজউদ্দিন হোসেন শাহ্।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখা দিনাজপুরের অতিরিক্ত (দায়িত্ব) মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক।

অপরদিকে, বিকেল ৪টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ হলরুমে ১২ ইউনিয়নের ১০৮ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত (নারী) সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।

শপথ গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে মানুষের খেদমত করার জন্য আপনাদেরকে নির্বাচিত করেছেন। স্ব স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সাথে সম্পন্ন করাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার আহবান জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম তারিক, ভাইস্ চেয়ারম্যন জ্যোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস্ চেয়ারম্যন মোছž লায়লা বানু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরের ১২ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

প্রকাশের সময়: ০৮:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২