বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারও পাপের নাকি অপরাধী

কৃষকের মাঠে নবজাতকের মরদেহ। এটি কারও পাপের নাকি অপরাধী ছিল শিশুটি। কেনো তাকে হত্যা করে ফেলে রাখা হলো। সুন্দর এই পৃথিবীর আলো চোখ মেলে দেখার আগেই চলে যেতে বাধ্য হলো কেনো। এমন হাজারো প্রশ্ন উৎসুক মানুষদের।

এমনি এক অনাকাঙ্খিত ঘটনা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ঘটেছে। এ গ্রামের একটি কলাবাগানে পাওয়া গেছে সদ্য ভুমিষ্ট কন্যাশিশুর লাশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওইস্থানে স্থানীয়রা দেখতে পায় নবজাতকের মরদেহ। অবাক কাণ্ডের এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটতে থাকে শতশত নারী-পুরুষ। এক নজর দেখার জন্য ভির জমে উৎসুক জনতার। সবারই একই প্রশ্ন এটি অবৈধ সন্তান। ফলে তাকে গোপনে হত্যা করে ফেলে রেখে গেছে কে বা কারা।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ফেলে রেখেছে, এ নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কারও পাপের নাকি অপরাধী

প্রকাশের সময়: ০২:২৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২