শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

গাইবান্ধার ফুলছড়িতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পক্ষে পুষ্পমাল্য অর্পনের পর পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, এনজিওসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, ও পেশাজীবী সংগঠন। এছাড়া সকালে প্রভাত ফেরি শেষে উপজেলার সকল শহীদ মিনারে পুষ্পস্তবক  অর্পন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম. সেলিম পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, সোনালী ব্যাংক ম্যানেজার কামরুজ্জামান, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, স্বপ্না বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়া প্রমুখ।
পরে অতিথিবৃন্দ দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জনপ্রিয়

ফুলছড়িতে মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

প্রকাশের সময়: ০৩:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২