শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গত ২০ ফেব্রæয়ারি দিবাগত রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণপূর্বক ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে পুষ্পস্তবক শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

জনপ্রিয়

চিরিরবন্দরে মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস পালিত

প্রকাশের সময়: ০৫:১৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২