জেলা পুলিশ ও পুনাক সিরাজগঞ্জ এর পক্ষ থেকে পুলিশ লাইনস মাঠে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের আশে-পাশে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ যেন শীতে কষ্ট না পায় তার জন্য আমাদের সামান্য সহযোগীতা। সবাই মিলে চাইলে একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ” আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তিনি পরবর্তীতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদ শরীফুল হক, কমান্ড্যান্ট আইটিসি, সিরাজগঞ্জ, পুনাক সভানেত্রী পলি সুলতানা শান্ত, নূর আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সিরাজগঞ্জসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক নেতৃবৃন্দসহ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 



















