শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাছ ও ফুলের তৈরি দৃষ্টিনন্দন শহীদ মিনার

গ্রীলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগান। বাগানের এক কোণে কাঁটা মেহেদী গাছ। সেই গাছগুলো কেটে কেটে শহীদ মিনারের আদলে তৈরি করা হয়েছে শহীদ মিনার। শহীদ মিনারটিকে গাদা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এভাবে তৈরিকৃত এই নান্দনিক শহীদ মিনারটি ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ শহীদ মিনারের ছবি প্রকাশ হলে অনেকই সাধুবাদ জানান। এই ব্যতিক্রম শহীদ মিনারটি দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সবাই যখন ইট-পাথর দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করছে, ঠিক তখনি ওই বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

সরেজমিনে  সোমবার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলী প্রদান করতে দেখা যায়। এ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ছোট বেলা থেকেই আমার বাগানের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি বাগানের গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরি করেন। এর মধ্যে শহীদ মিনারটি আজ নতুন সাজে সেজেছে। তিনি আরো বলেন, এই বাগানের কাজ আরো প্রসারিত করতে আর্থিকা সহায়তা প্রয়োজন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএমএ মান্নান জাগো২৪.নেট-কে বলেন, সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তৈরিকৃত শহীদ মিনারটি সত্যিই প্রশংসনীয়। এটির পিছনে যারা শ্রম ও মেধা ব্যয় করেছেন তাদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

জনপ্রিয়

গাছ ও ফুলের তৈরি দৃষ্টিনন্দন শহীদ মিনার

প্রকাশের সময়: ০৫:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২