গাইবান্ধা শহরে ট্রাকের ধাক্কায় জাকারিয়া মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া শহরের কাচারী বাজারের একটি কাপড়ের দোকানে চাকুরি করছিল। তার বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বারুপুর গ্রামে। সে ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জাকারিয়া ওই সময়ে মোটরসাইকেল চালিয়ে শহরে প্রবেশ করছিল। এতে ভিএইড রোডের জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌঁছালে অপর একটি ট্রাক তাকে ধাক্কায় দেয়। এতে গুরুত আহত অবস্থায় সে মারা যায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এ ঘটনা সত্যতা স্বীকার করে জোগো২৪.নেট-কে জানান, ঘটনাস্থ থেকে ট্রাকের চালক-হেলাপার গাড়িসহ পালিয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















