শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা জামিনে মুক্ত পেলেন সিপিবি’র ৬ নেতা, কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা আটক কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল মাস্টার, সিপিবি নেতা জাহাঙ্গীর মন্ডল, নবাব আলী, আনিছুর রহমান, বাদশা মিয়া, আব্দুল লতিফ জামিনে মুক্ত হয়ে পার্টির নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপরে গাইবান্ধা জেলা কারাগার থেকে মুক্ত হয় ওই নেতাকর্মীরা। কারাগারের বাইরে সকাল থেকে অপেক্ষমান নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

পরে সিপিবি’র জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহিদ মিনারে যায়। সেখানে পুষ্পমাল্য অর্পণের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি সদ্য কারামুক্ত মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক  মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য সদ্য কারামুক্ত ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।

বক্তরা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে নেতাকর্মীদের নামে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল আইনে মিথ্যা মামলা দেয়া হয়েছে অন্যায়ভাবে একমাস তিন দিন কারাগারে আটক রাখা হয়েছে। শুধু জামিন নয় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন তারা। সেই সাথে তারা আরো বলেন, জেল জুলুম দিয়ে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে কমিউনিস্ট পার্টিকে বিরত রাখা যাবে না। আগামী ফ্যাসীবাদী দুঃশাসণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

জনপ্রিয়

গাইবান্ধা জামিনে মুক্ত পেলেন সিপিবি’র ৬ নেতা, কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: ০৪:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২