শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে নদীর তীরে ভূমি মালিকদের মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউপির চর ফরিদপুর মৌজায় ফুলজোড় নদী খননের ভাংগনের প্রতিবাদে আবাদী জমি রক্ষায় ভূমি মালিক ও কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাযায়, উপজেলার সলঙ্গা থানার নলকা ইউপির চার ফরিদপুর মৌজায় ফুলজোড় নদী খননের নামে ব্যক্তি মালিকানা জমি খনন করে চলছে অবাধে বালির ব্যবসা। আর এই নদী খননের ভাংগনে আবাদী জমি রক্ষায় বুধবার সকাল ৯টায় স্থানীয় ভূমি মালিক ও কৃষকরা নদীর তীরে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। ক্ষুদ্ধ কৃষকরা অভিযোগ করে বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী কুচক্রী মহল নদী খননের নামে ব্যাক্তি মালিকানা জমি খনন করে অবাধে বালি বিক্রি করে আসছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা গত ৩১-০১-২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা কে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। উক্ত প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন, ভূমি মালিক ও কৃষক মোঃ বজলার রহমান, মজিবর রহমান, শাহজাহান আলী,, আব্দুস সোবহান, আমিনুর রহমান, বাহারুল ইসলাম, মোস্তাহার, আবু বক্কর, ফজলার রহমান, আবুল কালাম, আব্দুর রসিদ, নারী-পুরুষ সহ শতাধিক ভূমি মালিক ও কৃষক উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

রায়গঞ্জে নদীর তীরে ভূমি মালিকদের মানববন্ধন

প্রকাশের সময়: ০৪:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২