শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৃত জিন্নাহ আলীর পুত্র এবং একই উপজেলার জিধুরী হাফিজিয়া মাদ্রাসার নূরানী ক্লাশের ছাত্র এতিম মোঃ আবু তালহা (১০) গত ১৮ই ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৫.০০ ঘটিকায় বাড়ী হতে মাদ্রাসার কথা বলে বের হলে আজ পর্যন্ত ফিরে না আসায় তার বিধবা মাতা ও আত্মীয়স্বজন উদ্বিগ্ন হয়ে পরেছে।

ঐ ছাত্রের বিভিন্ন আত্মীয়স্বজন এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মাতা মোছাঃ মনোয়ারা গত ২৪শে ফেব্রুয়ারি বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যাহার নম্বর ১১৯৩ তারিখ ২৪/০২/২০২২। এদিকে ছেলেকে হারিয়ে তার মাতা এখন আর্তনাদ করছে কখন ফিরে পাবে তার ছেলেকে। তিনি তার ছেলেকে ফিরে পেতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেছে, তার সন্ধান পেলে তার মামা বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রেজাউল করিম মোবাইল, ০১৭৩০১৯৩৮৯৮ এই নম্বর যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

জনপ্রিয়

বেলকুচিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রকাশের সময়: ০২:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২