মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ট্রাক্টরের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বড়ভাইকে কর্মস্থলে পৌঁছে দেয়ার পথে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে প্রাণ হারালেন মোটরসাইকেল চালক ছোটভাই চন্দন কুমার রায় নরেশ (৪০)। এঘটনায় বড়ভাই বিজয় কুমার রায়ও (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৮টায় দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা বাজারের পুরাতন ইউপি ভবনের সন্নিকটে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। এসংবাদ পেয়ে খানসামা ফায়ার সার্ভিল ও সিভিল ডিফেন্স স্টেশন এবং থানা পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত চন্দন কুমার রায় নরেশ (৪০) ও আহত বিজয় কুমার রায় (৪৫) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়ার গ্রামের সুরেন্দ্র নাথ রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দন রায় তার বড়ভাই বিজয় কুমার রায়কে নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বীরগঞ্জের গ্রামীণ ব্যাংকের ঝাড়বাড়ি ব্রাঞ্চে তাঁর কর্মস্থলে পৌঁছে দেয়ার জন্য যাচ্ছিলো। পথিমধ্যে খানসামা বাজারের পুরাতন ইউপি ভবনের সামনে একটি কাঠ বোঝাই ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চন্দন কুমার রায় নরেশ এবং গুরুত্বর আহত হন বড়ভাই বিজয় কুমার। তাকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খানসামা থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামাল হোসেন জাগো২৪.নেট-কে বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে ও আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশের সময়: ০৫:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২