মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

জয়পুরহাটের পাঁচবিবিতে আদিবাসী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামের যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার  উপজেলা আয়মারসুলপুর গ্রামের রঘুনাথপুর আদিবাসীপাড়া গ্রামে। এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা হলে শুক্রবার রাতেই উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আগাইর গ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে ঐ গ্রামের শ্রী কিশোরী সরকারের পুত্র।

মামলা সুত্রে জানা যায়, সুকমল সরকার একজন গরু ব্যবসায়ী। সেই সুবাধে ঐ ছাত্রীর বাড়ীতে তার নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন ছাত্রীটির বাবা-মা মাঠে কাজ করতে গেলে সেই সুযোগে সে বাড়ী প্রবেশ করে ছাত্রীটিকে একাকী পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন আসলে সে কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাকারিয়া বলেন, এ ঘটনায় আসামীকে আটক করা হয়েছে । আজ শনিবার ঐ মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রকাশের সময়: ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২