গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যয় উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহারী জমিদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন তরফপাহারী গ্রামের মৃত মরমাউন উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, রুহুল আমিন ওই সময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ ঠিক করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলে মারা যায়।
ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জাগো২৪.নেট-কে বলেন, বৈদ্যুতিক কাজে সবাইকে সবাধানতা অবলম্বণ করা উচিৎ।
আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















