গাইবান্ধার সাঁকোয়া ব্রীজ (ঢোলভাঙ্গা) এলাকায় ইপিজেড’র দাবীতে সুন্দরগঞ্জ উপজেলার বিক্ষোভ সমাবেশ করেছে ইপিজেড বাস্তবায়ন মঞ্চ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বামনডাঙ্গা বাজারে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন জেলা নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, ফারুক কবীর, জাহাঙ্গীর কবীর তনু, মোহাম্মদ আলী প্রামাণিক।
সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী সাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ক আব্দুল্লাহ্ আল-মেহেদী রাসেল, মানবাধিকার কর্মী অঞ্জলা রাণী, মাহবুবার রহমান খান, ছাত্রনেতা ফয়সাল সাকিদার আরিফ, আসাদুল ইসলাম, শেখ শাহীন প্রমুখ।
এসময় ৭টি স্তরে দাবি তুলে ধরে বক্তারা বলেন- অবিলম্বে গাইবান্ধার সাঁকোয়া ব্রীজ (ঢোলভাঙ্গা) এলাকায় ইপিজেড বান্তবায়ন পূর্বক বালাশী থেকে বাহাদুরাবাদ টানেল বা, সেতু, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু রেলপথ চালু, রামসাগর ট্রেন পূণঃ চালু, গাইবান্ধায় গ্যাস সংযোগ, বামনডাঙ্গা-নলডাঙ্গা হয়ে গাইবান্ধা বাস সার্ভিস চালু, বামরডাঙ্গা ষ্টশনে এক্সপ্রেস ট্রেনের সীট বরাদ্দ বৃদ্ধি ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বেড, ঔষধ সরবরাহ বৃদ্ধিসহ বিশেষজ্ঞ ডাক্তার দিতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















