সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে’ চৌহালী উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এই ধরনের সভার আয়োজন করা হয়। এতে প্রশাসনের সকল কার্যক্রম যথাযথভাবে তদারকি করা হয়।
রবিবার (২৭ ফ্রেব্রয়ারি ) দুপুর ৩ টায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে চৌহালী উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন- সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আবদুল মমিন মন্ডল এমপি, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন সরকার, আ’লীগের সভাপতি মো: তাজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, ভাইস চেয়ারম্যান( মহিলা ) নাসরিন আক্তার,থানার ওসি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জেরিন আহমেদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার,উপজেলা সমাজসেবা অফিসার মো: আব্দুল আজিজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর ফিরোজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া ,আনসার ভিডিপি( ভারপ্রাপ্ত) অফিসার মোহাম্মদ জাইদুর রহমান জাহিদ, ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত, আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল ও বিআরডিবির অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 



















