“মাছের পোনা দেশের সোনা” মৎস চাষে স্বাবলম্বী ও কৌশলগত দিক শিক্ষার জন্য উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে নির্বাচিত ৩০ জন বেকার যুব/যুবতীদের মাস ব্যাপী প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার পীরগঞ্জ সরকারী শাহ আব্দুর রউফ কলেজের হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্বাস আলী এই প্রশিক্ষণ উদ্ভোধন করেন। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন দপ্তরের মৎস বিষয়ক প্রশিক্ষক মোরশেদুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। জানা গেছে প্রশিক্ষণ প্রাপ্ত ভাল ফলাফল অর্জন কারীদের মাঝে উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে মাছ চাষে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 



















