শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ সুফিয়া খাতুন (৩৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) পলাশবাড়ীর রংপুর-বগুড়া মহাসড়কের চেক পোষ্ট বসিয়ে সিহাব পরিবহনের যাত্রী সুফিয়ার কাছে থাকা ওইসব ইনজেকশন জব্দ করাসহ তাকে আটক করা হয়। আটককৃত সুফিয়া খাতুন রংপুরের পীরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের এমরারুল ইসলামের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময়  বগুড়া গামী সিহাব পরিবহনের যাত্রী সুফিয়া খাতুনের ভ্যানেটি ব্যাগে থাকা নেশাজাতীয় ইনজেকশন জব্দ করাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ২০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক

প্রকাশের সময়: ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২