শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছিতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তালগাছি বাজারের পিছনে পশ্চিম পাশে বুলবুল হাজির বাসায় বেশ কিছুদিন ভাড়া থাকতেন চরনবীপুর গ্রামের বাস চালক আলমগীর হোসেন (৪০) ও তার বউ লাকি খাতুন (২৮) মঙ্গলবার দুপুরে এলাকাবাসী জানতে পারে নিহত লাকি খাতুন ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসি নিয়েছে, নিহতের বাড়ি গিয়ে এলাকাবাসী লাকি খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়িতে অবস্থান করা নিহত লাকি খাতুনের স্বামী আলমগীর হোসেন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলে এলাকাবাসী তাকে ঘরের মধ্যে আটকে রাখে, শাহজাদপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত লাকি খাতুনের লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসে এবং নিহত লাকি খাতুনের স্বামী আলমগীরকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহজাদপুর থানায় নিয়ে যায়। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জে পাঠানো হবে তিনি আরও বলেন, স্থানিয় জনগন নিহত লাকি খাতুনের স্বামীকে আটকে রেখে থানা পুলিশের হাতে তুলে দিলে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি।

জনপ্রিয়

শাহজাদপুরে রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

প্রকাশের সময়: ০৬:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২