শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে বাস উল্টে গৃহবধু নিহত, আহত ৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে রুপালি রাণী (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আরও ৭ জন আহত হয়।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে উপজেলার চাপড়ীগঞ্জ নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালি রাণী সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের সুজন চন্দ্র শীলের স্ত্রী।

স্থানীরা জানান, রংপুর থেকে রাজশাহীগামী সরকার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দূর্ঘটনায় পতিত হয়।

এতে বাসযাত্রী রুপালী রানী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে দ্রত গোবিন্দগঞ্জ ফায়ার সাভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালায় এবং আহত অপর ৭ যাত্রীকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, এ ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বাস উল্টে গৃহবধু নিহত, আহত ৭

প্রকাশের সময়: ০৭:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২