শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় পলাশবাড়ীর রংপুর-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী স্থানে বসুন্ধরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাসি করে তাদের আটক ও ওই পরিমান গাঁজা জব্দ করা হয়।

আটককৃতরা হলো, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের শুনিল চন্দ্র বর্মণের ছেলে বিপুল চন্দ্র বর্মণ (১৬) ও একই গ্রামের আলা উদ্দিনের ছেলে মোরশেদুল ইসলাম (১৬)।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বসুন্ধারা পরিবহন (রাজশাহী মেট্রো-ব-১৩-০৯৬৩) রংপুর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাসটি তল্লাসি করা হয়। এতে  ধৃতদের ব্যাগে থাকা ১ কেজি গাঁজা জব্দসহ তাদের আটক করা হয়েছে। এ নিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের সময়: ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২