দিনাজপুরের বিরামপুর উপজেলায় পল্লীতে শক্রতা করে এক কৃষকের ধান ও ভুট্টা ক্ষেতের গাছ উপড়ে ফেলে ফসল বিনষ্ট করা হয়েছে। এতে ঐ কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
জানা যায় উপজেলার দক্ষিণ নারায়নপুর গ্রামের মৃতঃজহির উদ্দিন মন্ডলের ছেলে মোজাম্মেল হক ৩০ শতাংশ দলা জমি ক্রয় সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তার সহোদর ভাই তোজাম্মেল, ভুট্টু ও আজিম ঐ জমির দাবি তোলে । এতে মোজাম্মেল হক তার ভাইদের বিরুদ্ধে সংশ্লিষ্ট পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ অভিযাগ দাখিল করেন।
গত ২৮ ফেব্রুয়ারি উভয় পক্ষ ইউনিয়ন পরিষদে উপত্থিতিতে ঐ জমি মোজাম্মেল হকের বলে ইউপি চেয়ারম্যান রহমত আলী রায় প্রদান করেন। কিন্তু ঐ দিন রাতের আঁধারে মোজাম্মেল হকের ৩০ শতক জমিত রোপিত ধান গাছ কে বা কাহারা উপড়ে তুলে নিয়ে যায়। একই ভাবে অন্য দু’টি (১৩ শতক) জমি থেকে মোজাম্মেল হকের রোপণ কৃত ভুট্টা গাছ কেটে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হক, শূণ্য জমিত দাঁড়িয়ে বলেন, ফসল বিনষ্ট করায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি প্রতিপক্ষকে দায়ি করে বলন, এব্যাপার তিনি থানায় অভিযোগ করবেন।

এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















