শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে প্রকৃত বাস্তহারাদের ঘর ও খাস জমির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ভূমিহীনদের অধিকার আদায়ে ঐক্য হও, এই শ্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রকৃত বাস্তহারাদের মাঝে ঘর ও খাস জমি বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল জাতীয় কৃষক সমিতি, জামালপুর ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় নাগবাড়ী বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড কামরুল ইসলাম, জাতীয় কৃষক সমতি, উপজেলা শাখার সাইফুল ইসলাম, জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাহারা বেগম, নুরনাহার বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ইতোমধ্যে জামালপুর ইউনিয়নের কন্দর্প মনোহরপুর, খোর্দ্দ রসুলপুর ও বুজরুক রসুল মৌজায় সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় খাস জমির উপর ভূমিহীনদের থাকার ঘর নির্মাণ কাজ চলছে। এখানে প্রকৃত সুবিধাভোগিদের মাঝে ঘর বরাদ্দ দিতে হবে।
সমাবেশ শেষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে প্রকৃত বাস্তহারাদের ঘর ও খাস জমির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

প্রকাশের সময়: ০৪:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২