শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ হিলালী পুকুরে উন্মুক্ত মৎস শিকারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বুদু মিয়ার আহ্বানে কাটাবাড়ি ইউনিয়নের জনগণ মৎস শিকারে অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৯টায় নাসিরাবাদ হিলালীপুকুরে ইউনিয়নবাসীর জন্য মাছ ধরতে উন্মুক্ততা উদ্বোধন করা হয়। নিরবিচ্ছিন্ন ভাবে বিকাল ৫টা পর্যন্ত বিভিন্ন প্রজাতির মাছ ধরেছে উৎসুক মৎস শিকারীরা।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার নমিনি যোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে একটি চাষকৃত পুকুরে বড়শির মাধ্যমে মাছ ধরতে দিবেন বলে প্রতিশ্রুতি দেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বুদু। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে তিনি সবার জন্য মৎস শিকার প্রতিযোগিতার আয়োজন করেন। এসময় বড়শি দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরতে পেরে এলাকাবাসী খুব খুশি।

এদিকে, মাছ শিকারীদের কাছ থেকে ভোটার আইডির ফটোকপি নিয়ে লটারীর মাধ্যমে দশজন মাছ শিকারীকে জাল দিয়ে মাছ ধরতে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। আগামী ৫ মার্চ শনিবার কাটাবাড়ি ইউনিয়নের মহিলা মাছ শিকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান ব্যবসায়ী জাকির হোসেন বুদু।

কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, জাকির হোসেন বুদু একজন মহৎ মানুষ বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে নৌকার বিজয়ের জন্য এমন উদ্যোগ গ্রহণ করতে পারছেন।

জনপ্রিয়

বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা

প্রকাশের সময়: ০৫:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২