শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাস

পীরগঞ্জ উপজেলায় ১০ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাস। অসচ্ছল, দরিদ্র ও অসহায় মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের নামের তালিকা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেন উপজেলা প্রশাসন। চুড়ান্ত নামের তালিকা অনুমোদন হয়ে এবং অর্থ বরাদ্দ পেয়ে নির্মাণ কাজ শুরু করা হয়।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রতি বীর নিবাস নির্মাণের ব্যয় ধার্য করেন ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৮ টাকা। দিনাজপুর জেলার বালুবাড়ি এলাকার সৈয়দ আবুল কালাম আজাদ ঠিকাদারী প্রতিষ্ঠান বীর নিবাসের নির্মাণ কাজ সরকারী নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করছেন। বীর নিবাস নির্মাণ কাজ তদারকি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (সদস্য সচিব) মোঃ তারিফুল ইসলাম, প্রকৌশলী (এলজিইডি) মোঃ শামীম আক্তার, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউএনও কর্তৃক মনোনীত বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নির্মাণ কাজ সার্বক্ষনিক তদারকি করছেন। আরো ৩৯ জন দুস্থ মুক্তিযোদ্ধার নামের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

যে সব বীর মুক্তিযোদ্ধারা বীর নিবাস পাবেন তারা হলেন, ভেলাতৈড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন (চারু), সেনুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সমেশ চন্দ্র শীল, জনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা শশি মোহন, বিশ্বাসপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ধন গোপাল বর্ম্মন, মছলন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ভেমটিয়া গ্রামের গ্রামের বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন, সিংগারোল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইমাম উদ্দীন, দক্ষিন নওপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, উত্তর মালঞ্চা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দীন ও সিন্দুর্ণা গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র রায়।

জনপ্রিয়

পীরগঞ্জে ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাস

প্রকাশের সময়: ০৬:৪৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২