শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুলিশের ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের সাথে পুলিশের ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা ট্রাফিক পুলিশ বিভাগের আয়োজনে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভানুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। আরোও বক্তব্য রাখেন ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নুর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ, কঞ্চিবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানস রঞ্জন দাস, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সামসাদ বেগম স্বপ্না, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, শ্রীপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি একেএম শামছুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী।

এসময় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম বলেন, আইনের ভয়ে নয়, নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। সহযাত্রীকেও হেলমেট পরিধান করতে হবে। ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করবেন না। প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর মনোভাব পরিহার করতে হবে। তিনি আরোও বলেন, গতি নিয়ন্ত্রনে রেখে সতর্ক থাকতে হবে। ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় বামে দেখে উঠতে হবে। মটর সাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা না বলাসহ ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে তিনি শিক্ষার্থীদের ভালকরে পড়াশোনা করে মানুষের মত মানুষ হবার পরামর্শ প্রদান করেন। এছাড়াও এলাকায় কেউ যেন মাদক ব্যবসা না করতে পারে সে বিষয়ে সচেতন হতে বলেন এবং প্রয়োজনে হেল্প লাইন ৯৯৯ এ ফ্রি কল দিয়ে পুলিশের সহযোগিতা পাবার নির্দেশ দেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে পুলিশের ট্রাফিক এ্যাওয়ারনেস প্রোগ্রাম

প্রকাশের সময়: ০৭:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২