শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ৫০০০ পিস ইয়াবা জব্দ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এনএন ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে গাড়ি চেকিংকালে বাসটির সিটের শেষ লাইনে পরিত্যাক্ত একটি পোটলা থেকে ওই পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্তকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসের সর্বশেষ লাইনের পেছনে ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় কসটেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো একটি পোটলায় ২৫টি ব্লু রংয়ের জিপার ব্যাগের মধ্যে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদকের দাম প্রায় ১৫ লাখ টাকা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি।

জনপ্রিয়

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস থেকে ৫০০০ পিস ইয়াবা জব্দ

প্রকাশের সময়: ০৮:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২