গাইবান্ধার সাদুল্লাপুরে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বাগ্রাসী দুর্ণীতি ও দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপি এটি আয়োজন করে। বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহবায়ক আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তফা রহমান মোস্তা, জিয়াউর রহমান সুইট বকসী, যুব দলের যুগ্ন আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহবায়ক একরামুল হক, শাহিন আল পারভেজ, সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদার রহমান নয়ন, ছাত্রদলের আহবায়ক শাহজাহান মিয়া প্রমুখ।

বক্তরা বলেন, আওয়ামীলীগ সিন্ডিকেট গড়ে তোলে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরী করেছে। যার কারণে হুহু করে বাড়ছে পণ্যসামগ্রীর দাম। দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ এখন হতাশ হয়ে পড়েছে। তাই এ সরকারের পদত্যাগের দাবি জানান তারা।
এ কর্মসূচিতে উপজেলার ১১ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















