গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আলি রেজা মণ্ডল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সাদীপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রেজা মণ্ডল সাদীপাড়া গ্রামের সেকেন্দার মণ্ডলের ছেলে।
স্বজনরা জানায়, রেজা মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। গতকাল শুক্রবার রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে সবার অজান্তে গলায় পড়নের বেল্ট পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে সে। শনিবার সকালের দিকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখা যায়।
সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জাগো২৪.নেট-কে জানান, খবর পেয়ে রেজ মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আমিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















