শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া ইউনিয়নের তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মাহমুদ আল হাসান। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তৌহিদুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের চিলমারীর রমনা এলাকায়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত দুইদিন ব্যাপী ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তিস্তা নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন ও বিক্রি করছিলেন তৌহিদুল ইসলাম নামের এ ব্যবসায়ী। এ অপরাধে তার কাছে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। উত্তোলিত বালু নিলামে বিক্রিসহ স্থানীয় যারা একাজে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এসিল্যাণ্ড ।

এ অভিযানে কাপাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজু মিয়াসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৬:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২