ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হওয়া সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মো. অলিউর রহমান।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম প্রমুখ।
এদিকে, বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউপির সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এছাড়াও ধাপেরহাট ইউপির চেয়ারম্যান শফিকুল কবির মিন্টুসহ বিভিন্ন ইউপির সদস্যরাও বক্তব্য দেন।
