শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই দিন ইতিহাসের এক অনন্য দিন: হুইপ ‍গিনি

জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন,  একাত্তরের ৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেইদিন রেসকোর্স ময়দানে জনসমুদ্রে পরিণত হয়েছিল। আজকের এই দিন বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য দিন।

আজ সোমবার ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রাশসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সরোয়ার কবির, পৌর মেয়র মতলুবর রহমান প্রমুখ।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া একই কর্মসূচি জেলার সাদুল্লাপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় পালিত হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে নিখোঁজ বৃদ্ধের মরদেহ মিলল পুকুরে

এই দিন ইতিহাসের এক অনন্য দিন: হুইপ ‍গিনি

প্রকাশের সময়: ১২:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২