গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সয়াবিন তেল কৃত্রিম সংটক দেখিয়ে খোলাভাবে বিক্রি করার অভিযোগে ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলা শহরের গোলাপবাগ বাজারের মা বিপনী স্টোরে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মিলন কুমার সরকার।
গাইবান্ধা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম জাগো২৪.নেট-কে জানান, অতিরিক্ত মুনাফার আশায় বোতলের সয়াবিন তেল খুলে তা খোলা বাজারে বিক্রি করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে গোলাপবাগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















