শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্য বেশিদামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না থাকার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।  রবিবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পাকেরহাটে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ১১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান জোগো২৪.নেট-কে বলেন, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রনে এই অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

খানসামায় ৪ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশের সময়: ০৬:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২