নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের চিরিরবন্দর ও খানসামা উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুলসহ বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের আয়োজন পাকেরহাটে দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















